একরাম হত্যার প্রতিবাদে ফুলগাজীতে হরতাল হয়েছে
সন্ত্রাসীদের হাতে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম খুন হওয়ার ঘটনায় বৃহস্পতিবার ওই উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। এ সময় তারা টায়ারে ও খড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাজারের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়।
হরতালে যান চলাচল না করায় ফেনীর সাথে পরশুরাম-ফুলগাজীর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। হরতালে চলকালে বাজারের সকল দোকন পাঠ বন্ধ ছিল।
তবে এইসএসসি পরীক্ষার্থীরা হরতালের আওয়তামুক্ত ছিল।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনের সড়কে ৫০-৬০ জন সন্ত্রাসীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামের গাড়ির গতি রোধ করে।
এ সময় তারা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে চেয়ারম্যাকে কয়েক রাউন্ড গুলি করে, কুপিয়ে এবং গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে।
হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
