২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ডায়রিয়ায় তিন জনের মৃত্যু

বান্দরবানে লামা উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো ৪০ জন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলাররূপসী পাড়া ইউনিয়নে দূর্গম পাহাড়ি এলাকা থংপয় ম্রো পাড়ায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, “ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজন ম্রো আদিবাসী মারা গেছে।

“আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

তবে দূর্গমতার কারণে মৃতদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

দূর্গম ওই অঞ্চলে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই।

এমনকী ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়েছে জানিয়ে সিভিল সার্জন মংতেঝ বলেন, “ডায়রিয়ায় আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

“সেনাবাহিনীর একটি মেডিকেল টিম ঘটনাস্থলে কাজ করছেন। ”

দুষিত পানি কারণে এ ডায়রিয়া হয়েছে উল্লেখ করে তিনি তা নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন।