২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা বানানোর সময় বিস্ফোরণে যুবক আহত

ঝিনাইদহ সদর উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 02:03 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার নগরবাথান গ্রামে এ ঘটনায় আহত হন আমিরুল ইসলাম (২০)।

ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে আমিরুল পেশায় রাজমিস্ত্রী।

ওসি বলেন, আমিরুল নিজ বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি মারাত্মক আহত হন। বোমার আঘাতে তার টিনের ছাপড়া ঘরের চাল ও দরজা উড়ে যায়। শব্দ পেয়ে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আমিরুলকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তবে ছিনতাই বা কোন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বোমা বানাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।