রাবি হলে পুলিশের তল্লাশি
নাশকতার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হলে বৃহস্পতিবার ভোররাতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
রাত ২টার দিকে ‘শহীদ শামসুজ্জোহা’ হলে ঘণ্টাব্যাপী এ অভিযানে কোনো কিছু উদ্ধার বা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কর্মীরা হলের এক ছাত্রলীগ নেতাকে ধাওয়া করেছে, এ অভিযোগ পেয়ে নাশকতার আশঙ্কায় সেখানে তল্লাশি চালানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।”
তামিম পুলিশকে জানান, রাত দেড়টার দিকে তিনি হলের ছাদে বসেছিলেন। এসময় হঠাৎ করে ১০-১২ জন বহিরাগত শিবিরকর্মী তাকে ধাওয়া করে। তখন তিনি দৌড়ে নিচে নেমে এসে হলগেইটে থাকা পুলিশে খবর দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে ওই হলে তল্লাশি চালানো হয়।
