২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 10:07 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

ওই যুবকের নাম মুসা মিয়া (২২)। নরসিংদীর রায়পুরার চান্দেরপুর ইউনিয়নের বাহেরপুর গ্রামের মুসা কয়েকদিন আগে তাহিরপুরের কলাগাওয়ে আত্মীয় রতন মিয়ার বাড়িতে বেড়াতে আসেন বলে স্থানীয়রা জানায়।

বিজিবির সুনামগঞ্জের ব্যাটালিয়ন-৮ এর উপ-অধিনায়ক মেজর কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৮টার দিকে তাহিরপুর উপজেলার বাগলী এলাকা থেকে মুসাকে ধরে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে মুসাসহ চারজন বাগলীতে ঘুরতে বের হন। এক পর্যায়ে তারা ভারতের সীমানায় ঢুকে পড়েন। এসময় বিএসএফ ধাওয়া করলে তিনজন পালিয়ে আসেন। মুসা ধরা পড়ে যান।

মেজর কামরুল বলেন, “মুসাকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে বিএসএফেরর সঙ্গে যোগাযোগ করছি।”