২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মহাসড়কে দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 09:25 AM

Updated : 25 Apr 2022, 04:13 PM

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনার পরপরই চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার এসআই মো. আবু বক্কর মাতাব্বর।

নিহত মো. সালামত (৪৫) গাজীপুরে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে। 

আটক ট্রাকচালক আব্দুস সামাদ সিরাজগঞ্জ সদরের চণ্ডীপাড়া  এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আবু বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দিকে রাস্তার ওই মোড়ে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সালামত।

এসময় দ্রুত বেগে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের সহায়তায় চালকসহ ট্রাকটি আটক করা হয় বলে জানান এসআই আবু বক্কর।

ট্রাকচাপায় সালাম ঘটনাস্থলেই মারা যান।