২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার ৩২ কর্মকর্তা-কর্মচারীকে নোটিশ

নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩২ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই অভিযোগে অপর ছয় কর্মচারীকে সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দুপুরে উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রারের দপ্তর থেকে সেকশন অফিসার গ্রেড-২ পদমর্যাদার ১৮ জন কর্মকর্তা এবং ১৪ জন কর্মচারীর নামে এ নোটিশ পাঠানো হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই নোটিশে সাত কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন তাজিফ জয় বলেন, গত সোমবার সকাল ৯টা ২২ মিনিটে উপাচার্য প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বে দেখতে পাননি।

দায়িত্বে অবহেলার কারণে এই ৩২ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ এবং  ছয় কর্মচারীকে সতর্কীকরণ নোটিশ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে ১১২ জন কর্মকর্তা ও ২২৪ জন কর্মচারী রয়েছেন বলে জানান তিনি।