কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়া শহরতলীতে ট্রলি চাপায় এক শিশুর মৃত্যু হয়ছে।
নিহত যুবরাজ (১১) যুগিয়া-পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মুজিবর জানান, যুবরাজ সাইকেলে করে বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বালিভর্তি একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, দুর্ঘটনার পর বালিভর্তি ট্রলিসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
