সিলেট মেডিকেলে সেবকদের ওপর হামলাকারীদের বিচার দাবি
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ সেবকদের ওপর হামলার ঘটনায় জড়িত শিক্ষানবিশ চিকিৎসকদের বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান তারা।
শিক্ষার্থীরা সকাল থেকে কালো ব্যাজ পরার পাশাপাশি ক্লাস ও কর্মবিরতি দিয়ে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে।
চট্টগ্রাম নাসিং কলেজ ‘স্টুডেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের’ সভাপতি সৈয়দ আহমেদ তানছির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পিংকী চৌধুরী।
