চবিতে ছাত্রলীগকর্মীর হাতে সংবাদকর্মী লাঞ্ছিত
শাটল ট্রেনের সিটে বসা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সংবাদকর্মীকে মারধর করেছে এক ছাত্রলীগকর্মী।
লাঞ্ছিত এস এম শরিফুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরগামী বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের একটি বগিতে এ ঘটনা ঘটে।
শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাটল ট্রেনের কনকর্ড বগির একটি সিটে বসলে ছাত্রলীগকর্মী তৌহিদুল ইসলাম হিমেল তাকে জোর করে তুলে দেয়ার চেষ্টা করে। এর প্রতিবাদ জানালে তাকে মারধর করে তৌহিদ।
আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুল বোঝাবুঝি থেকে এঘটনা ঘটেছে। তৌহিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি এম এইচ মাসুদ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জড়িত ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
