ময়মনসিংহে বিএনপি নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরিপুর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আহম্মদ তায়েবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় গৌরিপুরের তাতকুরা এলাকা থেকে তায়েবুরকে গ্রেপ্তার করা হয়।
গৌরিপুরের ওসি হামিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে, যার মধ্যে একটি বিস্ফারক আইনে করা হয়েছে।
