২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউনিয়ায় বিএনপি ও গঙ্গাচড়ায় আ.লীগ বিদ্রোহী

উপজেলা পরিষদ নির্বাচনের রংপুরের কাউখালীতে মাহফুজার রহমান মিঠু এবং গংগাচড়ায় আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 10:46 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

Image
মাহফুজার রহমান মিঠু

মাহফুজার রহমান মিঠু

সোমবার ষষ্ঠ পর্বের এ নির্বাচনে ঘোড়া প্রতীকে বিএনপি সমর্থিত প্রার্থী মাহফুজার রহমান মিঠু ৩৯ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম মায়া মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬৩১ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবদুল মোতালেব সরকার এ ফলাফল ঘোষণা করেন।

Image
আসাদুজ্জামান বাবলু

আসাদুজ্জামান বাবলু

গংগাচড়া উপজেলা

এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৪৩২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৫৪ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার তৌহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।