২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণালংকার নিয়ে পালাল প্রতারকচক্র

ঝালকাঠীতে কয়েকজন নারী প্রতারক ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 07:19 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

সোমবার দুপুরে শহরের ডাক্তারপট্টি সড়কের মা-মনি গোল্ড হাউজে এ ঘটনা ঘটে।

দোকান মালিক মো. লাভলু শেখ সাংবাদিকদের বলেন, দুপুরে বোরখা পরা তিনজনসহ পাঁচ নারী ক্রেতা তার দোকানে এসে বিভিন্ন প্রকার স্বর্ণালংকার দেখার ‘ছলে’ তাকে ব্যস্ত করে তোলে।

তারা চলে যাওয়ার পর চুরির ঘটনা টের পান বলে জানান লাভলু শেখ।

এ ঘটনায় অজ্ঞাত নারী প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ঝালকাঠী সদর থানার ওসি শীলামনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতারক চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে।