২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় জামায়াত-শিবিরের ৬ কর্মী গ্রেপ্তার

নাশকতার মামলায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 02:19 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান কবীর জানান, তারা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছয় জনই বিভিন্ন সময়ে লোহাগাড়া এলাকায় নাশকতার অভিযোগে হওয়া মামলার আসমি”।

তবে কারো নাম পরিচয় জানাননি এই পুলিশ কর্মকর্তা।