২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা রোধে জামালপুরে পুলিশের শোভাযাত্রা

নারীর প্রতি সহিংসতা বন্ধে সহায়তা চেয়ে জামালপুরে শোভাযাত্রা করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 05:56 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার সকালে ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন, পুলিশের সহায়ক হোন’ এই  ধ্বনি দিয়ে শহরে তমালতলা চত্বর থেকে পুলিশ শোভাযাত্রা করে শুরু করে শহর ঘোরে।

পুলিশ সুপারের কার্যালয়ে সামনে শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ইয়াসীন আলী, রাশেদুল ইসলাম ও সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার।