গাইবান্ধায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
রোববার দুপুর উপজেলার মোহাম্মদী জামে মস্জিদ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া (২৬) পলাশবাড়ী উপজেলা সদরের আসমতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পথে মোহাম্মদী জামে মস্জিদ এলাকায় পৌঁছলে রংপুর থেকে ঢাকাগামী নাদের এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান। আহত দিলীপকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বাসটি পুলিশ আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
