২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ঘণ্টা পর ৩ রুটে ট্রেন চলাচল শুরু

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফের তা সচল হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 02:40 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

লাইনচ্যুত বগি সরানোর পর রোববার বেলা ২টা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন কুমিল্লা রেল স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল হাসান। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রেলের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে কুমিল্লা সদরের রসুলপুর ও রাজাপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লইনচ্যুত হয়ে পড়ে।

এ কারণে ওই রুট দিয়ে চলা সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এনে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরানো হয়।   

এদিকে সকালে কুমিল্লা রেল স্টেশনে আটকে পড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রবাহী ট্রেন ‘সুবর্ণ এক্সপ্রেস’ গন্তব্যে ছেড়ে গেছে বলেও জানান তিনি।

পুরনো খবর:

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত