২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত

কুমিল্লা সদরে কন্টেইনারবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লইনচ্যুত হয়ে পড়ায় চট্টগ্রামের সঙ্গে রাজধানী ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 11:44 AM

Updated : 25 Apr 2022, 04:12 PM

রোববার সকাল ৯টার দিকে রসুলপুর ও রাজাপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনার শিকার হয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি। 

কুমিল্লা রেল স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল হাসান জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সকালের দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ নামে একটি যাত্রবাহী ট্রেন কুমিল্লা রেল স্টেশনে আটকে আছে।

তিনি বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এরইমধ্যে ঘটনাস্থলে রওনা দিয়েছে। লাইনচ্যুত ট্রেনটি সরালে যোগাযোগ স্বাভাবিক হবে।

তবে কখন নাগাদ রেল চলাচল শুরু হবে নির্দিষ্ট করে তা জানাতে পারেননি এই রেল কর্মকর্তা।