সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পাথারিয়া ও গাজীনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের বাসিন্দারা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সুনামগঞ্জ সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি আল আমিন বলেন, এ ঘটনার পর পাথারিয়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
