২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিবিরের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

নাশকতার মামলার আসামি সীতাকুণ্ড উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 12:20 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

নগরীর কর্নেলহাট এলাকা থেকে রোববার ভোররাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরা হলেন সীতাকুণ্ড উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহসান হাবীব রাসেল (২৫), আবু জাফর (২৬)।

আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান, রোববার রাতে কর্নেলহাট এলাকায় পুলিশের অভিযানের মধ্যে পালানোর সময় রাসেল ও জাফরকে গ্রেপ্তার করা হয়।  

তাদের বিরুদ্ধে সীতাকুণ্ডে মহাসড়কে নাশকতা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ২১টি মামলা আছে বলে জানান তিনি।