দিনাজপুরে কেবল টিভি সম্প্রচার বন্ধ
দিনাজপুরের দুটি কেবল টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার প্রতিবাদে সব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
বেলা ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কেবল টিভি নেটওয়াক ‘দিনাজপুর ভিশন’-এর পরিচালক বাবলা সুলতান লিখিত বক্তব্যে জরিমানার টাকা ফেরত না দিলে সম্প্রচার বন্ধের আল্টিমেটাম দেন।
তিনি জানান, গত ১৫ মে টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠান দিনাজপুর ভিশন ও পিএমএন ক্যাবলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বাবলা সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকেলে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে দেখা করলে তিনি কোন সন্তোষজনক আশ্বাস না দেয়ায় তারা সম্প্রচার বন্ধ রেখেছে।”
রোববার দিনাজপুরের সব উপজেলায় সম্প্রচার বন্ধ করা হবে বলেও জানান তিনি।
