২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ৩ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 01:44 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

শনিবার ভোর ৪টার দিকে মরাটিলা এলাকার প্রফুল্ল পাড়ায় যৌথভাবে এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের জি-এসও-টু মেজর মঈনুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা  ইউপিডিএফের কর্মী বলে জানিয়েছে।  

এরা হলেন, সুরেন্দ্র হেডম্যানপাড়ার বাসিন্দা সুনীল বিকাশ ত্রিপুরা ওরফে কাতান (৩৫), মরাটিলা এলাকার মহেন্দ্র ত্রিপুরা (২৫) এবং সুরেন্দ্র ত্রিপুরা (২৮)।  

এদের কাছ থেকে একটি রিভলভার, দুটি রাইফেল, বেশ কিছু গোলাবারুদ এবং চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া যায়।

পানছড়ি থানার ওসি আব্দুস সামাদ মোড়ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক তিন  ইউপিডিএফ কর্মীকে আদালতে পাঠানো হবে।

আটক তিনজনই ইউপিডিএফের কর্মী বলে স্বীকার করলে উদ্ধার হওয়া অস্ত্রগুলো তাদের নয় বলে দাবি করেছেন সংগঠনটির তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা।