২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিপইয়ার্ডে আবার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় ওপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 11:55 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শুক্রবার রাত ৮টার দিকে কুমিরা এলাকায় লিজেন্ড হোল্ডিংয়ের জাহাজ কাটার সময় পড়ে যান মোহাম্মদ মহসীন(৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন। 

মহসীন সন্দ্বীপের মো. জেবুল হকের ছেলে।

গত এক সপ্তাহে সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় এটি দ্বিতীয় মৃত্যু।