২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

দুধসর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলায় আহত হন বিশারত আলি(৬৫)। ওই রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার এসআই আতিয়ার রহমান জানান, গ্রামে সামাজিক আধিপত্য নিয়ে প্রতিবেশী সানোয়ার আলি ও বিশারতের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল দুপুরে কলা গাছ কাটা নিয়ে বিশারত ও সানোয়ারের মধ্যে মধ্যে ঝগড়া বাধে।

এর জের ধরে সন্ধ্যায় সানোয়ারের লোকজন বাড়িতে হামলা চালিয়ে বিশারত আলিসহ দুজনকে জখম করে।

বিশারত আলিকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।