২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটচাঁদপুরে ৩০ বিঘা পান-বরজ পুড়ে ছাই

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে আগুনে ৩০ বিঘা জমির পানের বরজ পুড়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 08:48 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

বৃহস্পতিবার বিকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

কোটচাঁদপুর ফায়ার ব্রিগেড অফিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে শতদল রায়ের বরজে বিড়ি-সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত  হয় বলে ধারণা করা হচ্ছে।

মুহূর্তের মধ্যে আগুন পুরো বরজে ছড়িয়ে পড়ে।

পানির অভাবে আগুন নেভাতে দেরি হয় উল্লেখ করে তিনি জানান, প্রায় দুঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায় ফায়ার ব্রিগেড।

এতে ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন ঝন্টু রায়, মন্টু রায়, মানু, শিক্ষু রায়, শতদল রায়, মিজানুর রহমান, সলেমান আলি, গৌতম কুমার, নরত্তম রায়, তিরবু মাস্টার, অরবিন্দ কুমার, বিশ্বজিৎ কুমার, নিশিত কুমার, সিন্দু রায়, জয় রায়, কৃষ্ণ পদ, কায়েম আলিসহ ২০ জন বলে জানান তিনি।