২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে শ্রমিক মুক্তির দাবিতে সড়ক অবরোধ

গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁও-এ জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের সড়ক ও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 07:16 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার বিকালে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে এ ঘোষণা দেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বাবুল।

এ আন্দোলনের কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড়, ঠাকুরগাঁও-দিনাজপুরসহ ঢাকা মহাসড়ক এবং জেলা আভ্যন্তরীণ সব রুটের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি মেহেদী হাসান জানান, শ্রমিকরা তাদের ‘অবৈধ’ দাবি বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনকে বাধ্য করতে অবরোধ করছে।

পুলিশ গত বুধবার রাতে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে টোল আদায় বন্ধ করে দেয়। এ সময় সংষর্ষে দুই পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ৮ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন, জেলা জজের বাসভবন, পুলিশ সুপারেরর কার্যালয় ও বাসভবন, পৌরসভা কার্যালয় অবরুদ্ধ করে।

ওই সব কার্যালয়, বাসভবন, সড়ক ও মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক ছড়িছিটিয়ে রেখে তারা এ অবরোধ তৈরি করে।