২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ৬ ‘ডাকাত’ আটক

জামালপুরের ইসলামপুরে ডাকাত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 06:04 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার দুপুরে কালির চর এলাকায় যমুনা নদী থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান বলেন, দুপুরে যমুনা নদীর কালির চর এলাকায় একটি নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল । এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ চারদিক ঘিরে তাদের আটক করে।

আটককৃতদের বগুড়ার সারিয়াকান্দি থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।