২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শুধরে দিলেন তথ্যমন্ত্রী

পুলিশের নজরদারির মধ্যেই নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের আত্মগোপনে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শুধরে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 02:00 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

রোববার সাংবাদিকদের প্রশ্নে আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, “ঘটনার পর থেকে নূর হোসেন, তার স্বজন ও অনুসারীদের নজরদারিতে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নূর হোসেন আত্মগোপনে চলে যায়।”

নারায়ণগঞ্জের ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন হাসানুল হক ইনু।

এসময় নজরদারিতে থেকেও নূর হোসেনের আত্মগোপনে যাওয়া নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ইনু বলেন, “ওটা কথার বিভ্রাট।”

নারায়ণঞ্জের ঘটনার পর তিন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুতিসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী।

তবে অবসরে পাঠানো র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদের সঙ্গে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আত্মীয়তার বিষয়গুলো এড়িয়ে গেছেন তথ্যমন্ত্রী।

পুরনো খবর:

নজরদারির মধ্যেই নূর হোসেন আত্মগোপনে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
‘র‌্যাবের সহায়তায় নূর হোসেন কলকাতায়’