নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নীলফামারীর ডোমারে বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ডোমার থানার ওসি কফিল উদ্দিন জানান, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া গ্রামে এ ঘটনায় মারা যান ওই গ্রামের জামাল উদ্দিন (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজ বাড়িতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান জামাল।
দ্রুত তাকে স্থানীয় ‘ডক্টরস ক্লিনিকে’ নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
