বরগুনায় যুবকের লাশ উদ্ধার
বরগুনা সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চরকলনী এলাকার খাকদোন নদী থেকে আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
তবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।
বরগুনা সদর থানার এসআই শহিদুল ইসলাম জানান, লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে চরকলনীর মাহাতাব মোল্লার বাসার কাছে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরনে কোন পোশাক ছিল না জানিয়ে তিনি বলেন, শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ২/৩ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আযম খান ফারুকী।
