২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি নেতা খুন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 10:45 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

Image
ইসমাইল হোসেন

ইসমাইল হোসেন

কালীগঞ্জ থানার এসআই মুনির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে চাঁপালী গ্রামে এ হামলায় নিহত হন ইসমাইল হোসেন (৫০)।

ইসমাইল কালীগঞ্জ বিএনপির একাংশের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে আসছিলেন ইসমাইল। পথে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।  

আশেপাশের লোকজন যশোর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে এলে সেখানে তিনি মারা যান।