২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো কাচের বিরুদ্ধে অভিযানে পুলিশ আহত

গাড়ির কালো কাচের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলায় আহত হয়েছেন সীতাকুণ্ড থানার বার আউলিয়া হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 11:22 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার দুপুরে এ ঘটনার পর রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

হামলায় আহত পুলিশ উপপরিদর্শক মনিরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় গাড়ির কালো কাচের বিরুদ্ধে অভিযান শুরু হয়।

“এসময়ভাটিয়ারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসহাকের ছেলে রবিউল ইসলামের ছেলের গাড়িটি থামানো হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দুর্ব্যবহার করেন।”

এক পর্যায়ে রবিউল ফোনে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ঢেকে আনলে তারা পুলিশের ওপর হামলা চালায় বলে জাকির হোসেন জানান।

তিনি বলেন, এই ঘটনায় রাতে সীতাকুণ্ড থানায় রবিউল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।