২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে শিশু ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকালে শিশুটির চাচা বাদী হয়ে আবু সাঈদ (২৫) নামের একজনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, শনিবার রাতে ফতুল্লার বক্তাবলী লক্ষ্মীনগর এলাকার ফুফুর বাড়ি থেকে ফিরছিল ওই শিশু। পথে রাত ৮টায় সাঈদ মেয়েটিকে একা পেয়ে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে সাঈদ।

ওসি আসাদুজ্জামান জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।