২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় দুই ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

নিহত হলেন, মো. এরশাদ (৩০) এবং মনির হোসেন (২৭)।  

এরশাদের বাড়ি পটিয়া উপজেলায়। তার পিতার বাবার নাম আব্দুস সাত্তার। মনির   মুন্সিগঞ্জের মৃত আনসার আলীর ছেলে।

সোমবার বিকালে সেতুর উত্তর পাড়ে গোল চত্বর এলাকায় এ ঘটনায় নিহতরা ফুটপাতে ব্যবসা করতেন বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, আনোয়ারার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোল চত্বর এলাকায় একটি সিএনজি অটো রিকশা ও একটি যাত্রীবাহী মাহেন্দ্র পরিবহনকে ধাক্কা দিয়ে ফুটপাতে পাশে ব্যবসারত এরশাদ ও মনিরকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মাহেন্দ্র ও সিএনজি চালক আহত হন।

আহত দুই চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।