২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এর দাবিতে কাল কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 02:25 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় ।

এ সময় ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী বলেন, “নারায়ণগঞ্জের ঘটনার পর সামরিক বাহিনীর কর্মকর্তাদের চাকরিচ্যুত করার জন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। এত বড় বড় কাজ করতে পারলে সাগর রুনি হত্যার বিচার কেন হচ্ছে না, তদন্তের অগ্রগতি কেন হয়নি? এ বিচার না হলে সরকারের কি হবে তা বলতে চাচ্ছি না ।”

আগামী ৩০ জুন ডিআরইউ সামনে একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন আহ্বান করে শাহেদ চৌধুরী বলেন সামনে আরো কর্মসূচি দেয়া হবে প্রয়োজনে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করা হবে ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।