২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘অপহৃত’ তরুণীকে উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ‘অপহৃত’ এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 02:20 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার ভোরে উপজেলার বিবিরহাট মাস্টার কলোনি থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক।

উদ্ধার হওয়া হামিদা বেগম (২৪) নগরীর ষোলকবহর এলাকার নুরুল ইসলামের মেয়ে। পাঁচলাইশ এলাকায় একটি বিউটি পার্লারে তিনি কাজ করতেন।

উদ্ধার হওয়া তরুণীর বরাত দিয়ে ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে মুরাদপুর এলাকা থেকে তিন জন যুবক তাকে ‘অপহরণ’ করে নিয়ে যায়।

তিনি জানান, ‘অপহরণকারী’ হামিদার পরিবারের সদস্যদের ফোন করে পাঁচ লাখ টাকা ‘মুক্তিপণ’ দাবি করে। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় একটি অভিযোগ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ফটিকছড়ি বিবিরহাট এলাকার মাস্টার কলোনির একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা যায়নি জানিয়ে ওসি বলেন, “অপহরণের বিষয়টি তদন্ত করা হচ্ছে।”