২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:16 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, সোমবার সকালে উপজেলা ভৃঙ্গরাজ পালপাড়া এলাকায় এ ঘটনায় নিহত ভগবতী পালের (৬৭) মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটক করা হয়েছে ছেলে উত্তম পালকে (৪৫)।

উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নিজের ঘরে শুয়ে ছিলেন ভগবতী। উত্তম ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এসময় বড় ছেলে দিলীপ পালের বউ মিতালী পাল ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না।

মিতালী পাল বলেন, “চিৎকার শুনে পড়শিদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে শাশুড়ির নিথর দেহ দেখে পুলিশে খবর দেই।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে জানান উপ পরিদর্শক জিন্নাহ।