২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

ভোলায় ফ্রিল্যান্সার টু অন্ট্রাপ্রেনর উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 07:54 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ খান।

ডাক টেলিয়োগাযোগ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুপুরে ভোলা  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের ভিডিও কনফারেন্স সরাসরি দেখানো হয়।

ভোলায় ফ্রিল্যান্সার কার্যক্রমের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। অনুষ্ঠানে অংশ নেন ৩৫ জন উদ্যোক্তা।