২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক জাটকা এতিমখানায় দিল কোস্ট গার্ড

আটকের পর প্রায় ৪০ মণ জাটকা শনিবার গরিব, মাদ্রাসা আর এতিমখানায় বিলিয়ে দিয়েছে কোস্ট গার্ড। এসব জাটকার বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 12:11 AM

Updated : 22 Aug 2022, 06:15 PM

কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাতে চাঁদপুর মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় এমভি ফ্লোটিলা নামের এক লঞ্চে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।

এই লঞ্চ থেকেই ৪০ মণ জাটকা আটক করা হয়। তবে কাউকে পাওয়া যায়নি।

পরে জেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকের সামনে কোস্ট গার্ড সদস্যরা মাছগুলো বিলিয়ে দেন।