২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ

চট্টগ্রাম নগরীর মাঝির ঘাট এলাকার একটি আবাসিক হোটেলে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে তাদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 11:58 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার রাতের ওই ঘটনায় গুলিবিদ্ধ খবিরুল ইসলাম জোড়ারগঞ্জ থানার পুলিশ কনস্টেবল।

জোড়ারগঞ্জ থানার ওসি এ কে এম লিয়াকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৯টার দিকে জোড়ারগঞ্জ এলাকার হাবিব হত্যার আসামি ধরতে নগর পুলিশের সহায়তায় জোড়ারগঞ্জ থানা পুলিশের একটি দল মাঝির ঘাট এলাকার আবাসিক হোটেল আকাশ-এ অভিযান চালায়।

"পুলিশ এসেছে টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে কনস্টেবল খবিরুলের হাঁটুতে গুলি লাগে।"

এসময় পুলিশও পাল্টা গুলি চালালে বাচা নামে এক ব্যক্তি আহত হন বলে লিয়াকত জানিয়েছেন।

তিনি বলেন, "এরপর ওই হোটেলে তল্লাসি চালিয়ে আহত বাচা, হোটেল মালিক আহাদসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।"

৫ মে জোড়ারগঞ্জে হাবিবের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা লিয়াকত।