যশোরে ৩০ হাতবোমা উদ্ধার
যশোর শহরের রেলগেইট থেকে ৩০টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদুর রহমান রাসেল।
তিনি বলেন, গোপন খবর পেয়ে রাত আড়াইটার দিকে রেলগেইট এলাকা থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। শহরে কোনো নাশকতার পরিকল্পনায় বোমাগুলো রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
