২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 01:24 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার সকালে উপজেলা সদরের হিলালপুরে ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কণিকা রাণী পাল (২৫) আপার কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামের পলাশ পালের স্ত্রী।

মৌলভীবাজার মডেল থানার ওসি আবু ছালেক জানান, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন কণিকা। হিলালপুর এলাকায় স্পিড ব্রেকারে ঝাঁকুনি খেয়ে  মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।