বরগুনায় মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ
বরগুনা সদরে মাকে বেঁধে রেখে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে এমবালিয়াতলী ইউনিয়নের চালতাতলী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনায় অসুস্থ ওই শিশুকে (১২) বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির পরিবারের সদস্যরা জানান, গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে জাকির (৩০) এবং প্রয়াত ফয়জউদ্দিনের ছেলে নাজমুলের (৩২) নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল রাত ২টার দিকে শিশুটির মাকে আটকে রেখে ঘরে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় শিশুটির বাবা বাড়ি ছিলেন না।
শিশুটি অসুস্থ হয়ে পড়লে সকালে তার মা স্থানীয়দের ঘটনাটি জানায়।
পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তাকে বরগুনা থানায় পাঠানো হয়।
(প্রতীকী ছবি)
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তাপস কুমার পাল জানান, শিশুটির অবস্থা এখন শংকামুক্ত। তার মুখমণ্ডলেও আঘাতের চিহ্ন রয়েছে।
তার মেডিকেল টেস্টের সকল কাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মো. তৌহিদুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
