২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় এক ছাত্র মারা গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার সকালে নিহত মোহাম্মদ আলী (১৪) উপজেলার ষোলশত জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

সে বড়ধুল ইউনিয়নের চরবেলবালিয়াপাড়ার করিম সরকারের ছেলে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, সকাল সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী সুমাইয়া এন্টার প্রাইজের একটি বাস চালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাইসাইকেল আরোহী মোহাম্মদ আলীকে পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আলী ছিটকে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি।

লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক কিবরিয়া।