২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের ভোগড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 12:02 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছয় জনের বাড়ি ময়মনসিংহ এবং দুই জনের বাড়ি টাঙ্গাইল।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, গ্রেপ্তারকৃতরা পিক-আপ গাড়িযোগে ওই রাতে গাজীপুর মহানগরের পুবাইল এলাকায় ডাকাতি করতে যাচ্ছিল। এমন খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস সড়কে পিক-আপ থামিয়ে তাদের আটক ও তাদের কাছ থেকে ৩টি দা, ১টি ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি করাত, ১টি হাতুরি, ১টি শাবলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাদের হোতাপাড়া ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।