২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন গয়েশ্বর

মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 11:55 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার বের হন তিনি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, এই বিএনপি নেতার জামিনের কাগজ-পত্র বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করে শুক্রবার সকালে তাকে মুক্তি দেয়া হয়েছে।

মুক্তির পর কারাফটকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান।

রাজধানীর রামপুরা থানার মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ২০ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার আদালত থেকে জামিন পান তিনি।