কুমিল্লায় জাল টাকাসহ দম্পতি আটক
কুমিল্লার দেবিদ্বারে জাল টাকাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিসাইর থেকে আটক করা হয় বুড়িচংয়ের সমেশপুর গ্রামের মো. ইকবাল হোসেন(২৮) ও তার স্ত্রী লাকী আক্তারকে(২৫)।
দেবিদ্বার থানার এসআই রোকেয়া বেগম জানান, ইকবাল ও লাকী কুড়াখাল সাহেব আলীর টং দোকান থেকে সিগারেট কিনে এক হাজার টাকার নোট দিয়ে চলে যায়। দোকানির সন্দেহ হলে নোটটি যাচাই করে এটিকে জাল নোট হিসেবে সনাক্ত করা হয়।
পরে স্থানীয় লোকজন ধাওয়া করে কাচিসাইর গ্রাম থেকে একটি মোটর সাইকেল ও আরো পাঁচটি এক হাজার টাকার জাল নোটসহ তাদেরকে আটক করে।
এলাকবাসীর কাছে খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা পেশাদার জাল নোট চক্রের সদস্য জানিয়ে এসআই জানান, এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
