বেতন বৈষম্য দূর করতে সাভারে সহকারী শিক্ষকদের মানববন্ধন
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে এবং শতভাগ পদন্নোতির দাবিতে সাভারে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফ্রন্ট।
বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলা চত্ত্বরে এ কর্মসূচি পালন করে তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন তারা।
সহকারী শিক্ষক ফ্রন্টের সভাপতি রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক আনোয়ার উস-সাদাৎ-এর নেতৃত্বে বিকেল ৪টার দিকে উপজেলা চত্ত্বরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক সহকারী শিক্ষক এতে অংশ নেন।
এ সময় তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের আহ্বান জানান।
এছাড়াও চাকরিতে অভিজ্ঞতা ও যোগ্যতা অনুসারে পদন্নোতির দাবিও করেন আন্দোলনকারীরা।
