খুলনায় মাদকসেবীদের মারধরে যুবক নিহত
খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলে মাদকসেবীদের মারধরে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে ওই যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আল আমিন ওরফে কালু (২১) খালিশপুরের উত্তর কাশিপুর বাইতিপাড়া এলাকার আব্দুর রবের ছেলে। কালু খালিশপুরের একটি সেমাই কারখানায় কাজ করত।
কালু একসময় ফেন্সিডিলের ব্যবসা করত উল্লেখ করে তিনি আরো বলেন, সেখানে ৬/৭ জন মাদকসেবী যুবক গিয়ে কালুকে একটা ফেন্সিডিল এনে দিতে বলে।
ফেন্সিডিল আনতে অপারগতা জানানোয় কালুকে ওই যুবকরা বেধড়ক মারপিট করে রাস্তার পাশে একটি ঠেলাগাড়ির নিচে ফেলে রেখে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে কালু মারা যায়।
