২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবুরের সন্ধান দাবিতে সুনামগঞ্জে বিএনপির হরতাল

‘নিখোঁজ’ বিএনপি নেতা ও তার গাড়ি চালকের সন্ধান দাবিতে রোববার সুনামগঞ্জে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।  

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

Image
হাজী মুজিবুর রহমান

হাজী মুজিবুর রহমান

বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের কাজির পয়েন্টে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী।

গত রোববার রাত থেকে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য অনাবাসী বাংলাদেশি মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সুহেল নিখোঁজ রয়েছেন।এ ঘটনায় মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুজিবুরের ভাগ্নি জামাই রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নাসির উদ্দিন বলেন, “মুজিবুর ও তার গাড়ি চালককে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে সরকারকে তিন দিনের সময় দিয়েছিলাম।কিন্তু তিন দিনেও তাদের কোন খোঁজ দিতে না পারায় আগামী রোববার জেলার ১১টি উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।”

জেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।